সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রেসক্লাবের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর জামায়াতে ইসলামীর আমির মোকলেসুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর শাখার সভাপতি জসীম উদ্দিন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসহাক, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ইয়াকুব আলী,উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩