,

আখাউড়া পৌঁছেছে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

news-image

বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছেছে।আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় তিন সংগঠনের নেতাকর্মীরা আখাউড়ায় পৌঁছান।

আখাউড়া স্থলবন্দর এলাকায় আয়োজিত সমাবেশে তিন সংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার কথা আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা  জানান, স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে সমাবেশ করতে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।লংমার্চ কর্মসূচি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।”সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে থাকবে বিজিবি,’ বলেন তিনি।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেটকারে লংমার্চ শুরু করেন।

 

ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট