,

ইসির ৬ কর্মকর্তাকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদন : জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক ও উপ-পরিচালক হিসেবে দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন করে যাওয়া মো. রশিদ মিয়াসহ ৬ ছয়জনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এনআইডির সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে চট্টগ্রামে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সোহেল সামাদকে ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সহিদ আব্দুস ছালামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট