,

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আ’লীগ নেত্রী স্বামীসহ গ্রেফতার, ইয়াবা- ৭৮ ভুয়া এনআইডি উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী চিহ্নিত মাদক কারবারি মিনার মিয়াকে (৬০) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
এসময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপি, এক হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। (১৩ অক্টোবর) রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে