সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না আ. লীগ

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতা আওয়ামী লীগকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আন্দোলন করেনি। শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। তাহলে যে দল গত ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষকে উন্নয়নের মহাসড়কের গল্প শুনিয়েছে সে দল কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না? এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এর একটি মাত্র কারণ উল্লেখ করে তিনি বলেন, তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নেয়নি বরং দুর্নীতি-লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় তৈরি করেছে। এটি তারা নিজেরাও জানে সেজন্যই ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডি উত্তর থানা জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ওপর স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৫ বছরে যত জুলুম নির্যাতন করেছে তা বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি এবং যায়নি। কারণ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের সম্পদ লুটপাট করেনি এবং মানুষ হত্যা করেনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। আর মানুষের অধিকারের নিশ্চয়তা পাবে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য আমরা বলছি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

দুর্নীতি করে দেশের জনগণের সম্পদ লুটপাট এবং জনগণের ওপর গত দীর্ঘ ১৫ বছর অমানবিক জুলুম নির্যাতন, গণহত্যা চালানোর কারণেই আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলনে ভীত হয়ে গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে, যোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরির কাজ করছে। জামায়াতে ইসলামীর ছায়াতলে অসংখ্য আদর্শ মানুষ রয়েছে। ইতোপূর্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে দেশের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজেদের নৈতিকতার প্রমাণ দিয়েছে ও আদর্শ মানুষ হিসেবে জনগণের সামনে পেশ করতে সক্ষম হয়েছে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই ধারা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী ক্ষমতা চায় না, চায় দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম প্রতিষ্ঠা হলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি উত্তর থানা আমীর আবু শাহাদাত মোহাম্মদ আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জাহেদুর রহমান, মাওলানা মুহিব্বুল হক ফরিদ, এডভোকেট জসিম উদ্দীন তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩