,

দুর্গাপূজার ছুটিতে আখাউড়া স্থলবন্দরে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ৯ অক্টোবর) স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে।
এজন্য আগামীকাল (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষকেও বিষয়টি চিঠি দিয়ে অবগত করা হয়েছে। ছুটি শেষে আগামী ১৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চলবে।’
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বরফায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তুলা ও ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়। রপ্তানিকৃত এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট