বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট।

অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

গত কাল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েক জন শীর্ষ কমান্ডার রয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

নারীদের কর্মসংস্থানে শিশু দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ: ডা. জুবাইদা রহমান

৫০০ কোটি টাকা ক্ষতি, সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

বনশ্রীতে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় বাংলাদেশের

গ্যাস সিস্টেম লসে বছরে ক্ষতি ৬ হাজার কোটি টাকা

বাংলা ব্লকেডে অচল রাজধানী, ছড়িয়ে পড়ে কর্মসূচি

অক্টোবরেই স্থানীয় নির্বাচন, প্রস্তুতিতে ইসি

জুনে কমেছে মূল্যস্ফীতি, তবুও ৯ শতাংশের ওপরে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৫৩৫