,

নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার গাছের চারা বিতরণ

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর :  নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার( ১ অক্টোবর) বিকালে স্থানীয় বনবিভাগের সরকারি নার্সারি প্রাঙ্গণে বিভিন্ন জাতের ৬ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া।

এসময় ফরেস্টার মো মাসুদ আলম মোল্লা,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সঞ্জিত কুমার দেব,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন, গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মিজানুর রহমান,নুরপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিজুল ইসলাম, প্রধান শিক্ষক চন্দন কুমার সরকার, প্রধান শিক্ষক সুষেন সরকারসহ প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে তাল,কাঠাঁল,জাম,বহেরা,জামরুল,পেয়ারা মেহগনি,রেন্টি,কৃষচুড়া,আকাশী গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯