,

খাসজমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো অগ্রাধিকার : ভূমি উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : খাস জমি ও অর্পিত সম্পত্তি নিয়ে চলমান মামলাগুলো নিরসনে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ৫৭তম টিম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারি সম্পত্তি যাতে বেহাত না হয়, সেজন্য বিদ্যমান মামলাগুলো নিয়ে নিয়ম মাফিক উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জেলা পর্যায়ে সরকারি কৌঁসুলিদের (জিপি) সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের উদ্যোগ নিতে হবে।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে সভার কার্যক্রম উপস্থাপন করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অন্তর্বর্তী সরকার ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, আইন সংক্রান্ত, জনবল, পদোন্নতি, অধিগ্রহণ মামলা, খাসজমি সংরক্ষণ, খসড়া আইন ও বিধিমালা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর ওয়েবসাইট মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভূমি উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যক্রম অগ্রাধিকার নির্ধারণ করে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি মাঠপর্যায়ে ব্যাপক তদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, সব চলমান প্রকল্প কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি করা চলবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯