,

আন্দোলনকারীদের ‘পল্টিবাজ’ বলা চবির ছাত্রলীগকর্মীকে মারধর

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের মারধরের শিকার হয়েছেন কোটা আন্দোলনকারীদের ‘পল্টিবাজ’ বলে হিসাব নিতে চাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক কর্মী।

ভুক্তভোগী ছাত্রলীগকর্মীর নাম হায়াত উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমুদ্রবিজ্ঞান বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্সের সক্রিয় কর্মী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মারধরের শিকার হন তিনি।

পরে মারধরের বিষয়ে দুপুরে প্রক্টর বরাবর অভিযোগ দেন হায়াতের সহপাঠীরা। অভিযোগ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় তিনজন হায়াতকে শহীদ আবদুর রব হলের ৩২৪ নম্বর রুমে নিয়ে যান। এসময় তারাসহ আরও ১০-১২ জন তাকে রুমে আটকে রেখে মারধর করেন। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর হায়াতকে উদ্ধার করেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ছাত্রলীগকর্মী হায়াতের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া, মারধরের উসকানি, হুমকি, ট্যাগিং দেওয়ার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছাত্রলীগের ভিএক্স গ্রুপের কিছু স্ক্রিনশটে দেখা যায়, হায়াত আন্দোলনকারীদের হল থেকে বের করে দিতে চাচ্ছেন। পাশাপাশি আন্দোলনকারীদের ‘মীর জাফর’ দাবি করে সুসময় এলে হিসাব নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জাগো নিউজকে জানান, মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে