,

বাঞ্ছারামপুর প্রতিমা তৈরীতে ব্যস্ত কারিগররা

news-image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে  পূর্ব পাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। এর মধ্যেই অনেকেই প্রতিমা তৈরির অর্ডার (ফরমায়েশ) নেওয়া বন্ধ করে দিয়েছেন।
উজাচরের নিতাই সাহা বলেন, ‘প্রতিমা তৈরির উপকরণের দাম ও চাহিদা বাড়ায় দাম বহুগুন বেড়ে গেছে। এবার প্রতিটি প্রতিমার দাম পড়বে ১ থেকে ২ লক্ষ টাকা।
তবে,বাঞ্ছারামপুরে বেশির ভাগ প্রতিমা পার্শ্ববর্তী জেলা থেকে রেডিমেট কিনে আনা হয়।”
 লক্ষ্মণ সাহা বলেন, ‘আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব।  দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা তাদের। এর মধ্যেই কোনো কোনো এলাকায় প্রতিমাতে রং তুলির কাজ চলছে।’
বাঞ্ছারামপুর  উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,  প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। যেন দম ফেলার সময় নেই প্রতিমা তৈরির শিল্পীদের। পুরুষদের পাশাপাশি প্রতিমা তৈরির কাজে সহায়তা করছে বাড়ীর নারী ও শিশুরা। কেউ কেউ খড়, কাঠ, সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন কেউবা নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী প্রতিমা। প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে মাটি দিয়ে  প্রতিমা তৈরির মূল কাজ। এরপর প্রতিমা শুকানোর পর  কেউ কেউ শুরু  করেছে প্রতিমায় রঙের কাজ।
রুপসদী গ্রামের প্রতিমা তৈরির কারিগর শ্রীকান্ত পাল বলেন, আগের মতো মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যাবহার না করায় আমাদের প্রায় সারা বছরই অলস সময় কাটাতে হয়। তবে দুর্গাপূজা চলাকালীন প্রতিমা তৈরি করে যে টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে সারা বছর সংসার চালাই। আবার চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। কিন্তু ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছে না। এতে আমাদের যে টাকা আয় হওয়ার কথা তা আর হচ্ছে না।
সদর ইউনিয়নের কানাই চন্দ্র দাস  জানান, চলতি বছর উপজেলায় ৫০ টির মতো  প্রতিমাসহ মন্ডপ হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট