,

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। ভবনের একটি ভারা মাচায় আটজন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনোরকমে মাচা ধরে ওপরে উঠতে সক্ষম হন।

নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদহগুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ