মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান জানালেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি : শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আওয়ামীলীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শুক্রবার রাতে শহরের ট্যাংকের পাড় পৌর কমিটিনিটি সেন্টারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে।
তাই আওয়ামীলীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম, নির্যাতন চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নেও হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয়। সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়েল হক নোটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপি নেতা নজির উদ্দিন, আলী আজম, মনির হোসেন, মাইনুল ইসলাম।
যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা জসিম উদ্দিন, রাশেদুল ইসলাম, জালাল উদ্দিন, তৈয়মুর, তানবীর রুবেল, জিয়াউল হক। ছাএদল নেতা মামুন, হৃদয়, সাজিদ ভূইয়া ,রেদুয়ান হক শীষ ,শাহাদাৎ হোসেন হৃদয় প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাএদলসহ  অঙ্গ সংগঠনের আরোও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী