,

দাকোপে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হাজারো পরিবার

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার দাকোপ উপজেলায় ঢাকি নদীর বেড়িবাঁধ ভেঙে এক হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত পুকুর ও আমনের বীজতলা।

শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকি নদের প্রবল জোয়ারের চাপে ৩১ নম্বর পোল্ডারের প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর আগে সকাল থেকে স্থানীয়রা চেষ্টা করে বাঁধ মেরামতের। অবশেষে সব চেষ্টা ব্যর্থ হয়ে পানি প্রবেশ করে লোকালয়ে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভেঙে গেছে বাঁধ। ঝুকিপূর্ণ রয়েছে আরও কয়টি স্থান। ভেঙে যাওয়া স্থান তাৎক্ষণিক পরিদর্শন করেছেন দাকোপ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং পাউবোর কর্মকর্তারা।

ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, গত দুইদিন ধরে ঢাকি নদীত জোয়ারের চাপ বাড়ছে। এতে করে বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। আজ সকাল থেকে চেষ্টা করার পরেও আমরা ফাটল মেরামত করতে ব্যর্থ হই। প্রবল জোয়ারের পানি আটকানো সম্ভব হয়নি, বাঁধ ভেঙে এখন ভেতরে পানি প্রবেশ করছে। জোয়ার শেষে ভাটাতে আবার বাঁধ আটকানোর চেষ্টা করা হবে।

এ ব্যাপারে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোপাল কুমার দত্ত জনান, নদীতে ভাটা নামলে বাঁশ দিয়ে জিও টিউবের মাধ্যমে পাইলিং করে মাটি দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করা হবে। আশা করছি পরবর্তী জোয়ারের আগে বাঁধ মেরামত করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর