,

ফেনীর সাবেক এমপি পিএস পালাচ্ছিলেন ভারতে, আখাউড়া ইমিগ্রেশনে আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ফেনীর আলোচিত পিএস মানিকের ভারতে পালানো আটকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে  নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
সোমবার (১২ আগস্ট) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসলে তার ভারত যাওয়া আটকে দেয় ইমিগ্রেশন কতৃপক্ষ। সে ফেনী জেলার মাছিয়ারা গ্রামের মৃত : মোখলেছুর রহমানের ছেলে । পরবর্তীতে
 সন্ধ্যার পর আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাকে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্টে সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক। তিনি কাস্টমস ও বিজিবি’র কাজ শেষে যান ইমিগ্রেশন কার্যালয়ে। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কৃর্তপক্ষকে তার বিষয়ে জানানো হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এসেছে এ পথে আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেয়া হয়নি। তার ভ্রমণ ভিসা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয়েছে পাশাপাশি ফেনী পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আটক মানিকের বিরুদ্ধে ফেনী মামলা রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা আসতেছে। আসলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট