,

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে কয়েকদিনের তুলনায় কেজিতে পাঁচ টাকা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় হিলি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ ৮৮-৯০ টাকায় খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যা দুদিন আগে ছিল ৯৫ টাকা। আর দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দরে নাসিক ও ইন্দোর জাতের ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ১৭ গাড়িতে ৪৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তার আগের দিন আমদানি হয়েছে ২৪ গাড়ি (৭০৩ টন) পেঁয়াজ।

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, ‘ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়ায় বাজারে পাইকারি ও খুচরা দাম কিছুটা কমেছে। দুদিন আগে নাসির ও ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি ৯৫ টাকা। আজ সেই পেঁয়াজ ৮৯-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা ষাটোর্ধ্ব অটোরিকশাচালক জয়নাল আবেদীন বলেন, ‘আমার সংসারে নাতি-নাতনিসহ পাঁচজন। আজ ৯০ টাকা কেজি দরে আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনলাম। এ পেঁয়াজে কয়দিন চলবে? দাম আরও কমলে ভালো হতো।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দেশের সহিংস পরিস্থিতির মধ্যেও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। এসব পেঁয়াজ দ্রুত ছাড় করতে আমরা সজাগ রয়েছি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট