,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে সুমন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।বুধবার (২৬ জুন) ভোর পৌনে চারটার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ঐ এলাকার আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত নূরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে পুলিশ।সে গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্হানীয় সূএে জানা যায়,  বেতবাড়িয়া গ্রামের  পাখির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নূরুল ইসলামের। তাদের মধ্যে প্রায় সময় মোবাইল ফোনে কথা হত। মাঝে মর্ধ্যে  নূরুল ইসলাম প্রেমিকা পাখির সঙ্গে দেখা করতে  বাড়িতে আসত। বুধবার ভোরে নূরুল ইসলাম পাখিদের বাড়িতে আসলে সুমনের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নূরুল ইসলাম  ছুরিকাঘাত করে সুমনকে। পরে স্থানীয়রা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘাতক নূরুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত সুমনের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট