,

কামার পল্লীতে ঠনা ঠন শব্দে ব্যস্ত সময় পার করেছেন কারিগররা

news-image
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আর কয়েক দিন পরই ঈদ উল আযহা। ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কামার পল্লীতে ব্যস্ত সময় পার করেছে শ্রমিকরা। ভোরের সূর্যোদয়ের থেকে মাঝ রাত পর্যন্ত কামারপাড়া এখন মুখরিত থাকে লোহা-হাতুড়ির ঠনা ঠন , ঠনা ঠন্ শব্দে। শুধু মাত্র বছরের এই সময়ে কদর বাড়লেও বছরের অন্যান্য সময় থাকতে হয় অনেকটায় হতাশায়। এ কারণে এ পেশা থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে।
জেলার নবীনগর, নাসিরনগর, সরাইল চুন্ডা, সদর উপজেলার সুলতানপুর উলচা পাড়ায় এলাকায় উত্তরাধিকার সূত্রে গোষ্ঠিগতভাবে বেশ কয়েকটি পরিবার এ কাজ করেন। এদের মধ্যে শহরতলি গোর্কণঘাটের কামারদের হাতের তৈরি জিনিসের কদর রয়েছে দেশব্যাপী।
কৃষিনির্ভর এ জেলায় এ বিশাল উপজেলার কৃষক ও গৃহস্তদের নিত্য প্রয়োজনীয় লৌহযন্ত্রের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী অন্যান্য জেলা ও উপজেলায় বিক্রি হতো এখানকার কামারের হাতের তৈরি বিভিন্ন লৌহযন্ত্র। কিন্তু এখন আর সে দিন নেই। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শ্রমিকরা দা, ছুরি, কোড়াল,বটি তৈরিতে ব্যস্ত থাকলেও দেশ-বিদেশের মেশিনের তৈরি বিভিন্ন যন্ত্রপাতির বাজার দখল করায় এখন আর কামার শিল্পের অতি প্রয়োজনীয় কাঁচামাল লোহার ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে তাদের হাতের তৈরি বাজার দরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মেশিনের তৈরি পণ্যের সয়লাভ ও কামরের তৈরি পণ্য চাহিদা না থাকার ফলে বাধ্য হয়ে দলে দলে কামারশিল্প ছেঁড়ে অনেকেই চলে যাচ্ছে অন্য পেশায়।
কয়েকজন কামার মালিক ও শ্রমিকের সঙ্গে কথা হলে তারা বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই কাজের চাহিদা বাড়ায় বছরের অন্য সময় থেকে এখন ব্যস্ত সময় পার করছি। শুধু বংশগত প্রথার কারণে অনেকে এ পেশা ধরে রেখেছেন।
কামার শিল্পীদের হাতের তৈরী করা লৌহযন্ত্র বিক্রিতারা জানান, জেলা সদরের গোর্কণঘাটের কামারদের কদর সারা দেশ জুড়ে। এখানকার তৈরী করা পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট