,

মাটন রেজালা তৈরির সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের আয়োজন মানেই মাংসের নানা পদ। ঈদুল আজহা বা কোরবানির ঈদে এই আয়োজন আরেকটু বেশি হয়। কারণ এই ঈদ তো মাংস খাওয়ারই। তাই এই উৎসবের আয়োজনে থাকে মাংসের বাহারি পদ। জিভে জল আনা সেসব খাবার তৈরির জন্য সঠিক রেসিপিও তো জানা থাকা চাই। এই যেমন আপনি মাটন রেজালা রাঁধতে চাইলে ঝটপট শিখে নিতে হবে রেসিপি। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ১ কেজি

পেঁয়াজ বাটা- আধা কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ চা চামচ

তেল- আধা কাপ

এলাচ- ৩/৪ টি

দারুচিনি- ৩/৪ টুকরা

কাঁচা মরিচ- ৪/৫টি

দই- আধা কাপ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে রান্নার পাত্রে তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজটুকু দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে অন্যান্য মসলা ও মাংস ভালো করে মাখিয়ে দিয়ে দিন। কষিয়ে নিয়ে অল্প পানি যোগ করুন। খুব বেশি পানি দেবেন না। এবার মৃদু আঁচা রান্না করুন আধা ঘণ্টার মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেবেন। মাংস সেদ্ধ হয়ে উপরে তেল ভেসে উঠলে আর সুন্দর গন্ধ বের হলে নামিয়ে নিন। মাটন রেজালা পোলাও, বিরিয়ানি, পরোটা, রুটি ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট