,

ব্রাহ্মণবাড়িয়ায় নারী প্রতারকসহ ৪ জন গ্রেফতার, নকল স্বর্ণের বার উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে  রিমা বেগমসহ ৪ জন প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিওিতে অভিযান পরিচালনা করে পাঁচটি নকল স্বর্ণের বারসহ তৈরির যন্ত্রপাতি উদ্ধারসহ এ ঘটনায়( ১ জুলাই) সোমবার থানায় একটি রুজু করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৯/৬/২০২৪ তারিখ সময় সকাল সাঁড়ে দশটার দিকে উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডে একদল সংঘবদ্ধ প্রতারক চক্র সিএনজি নিয়ে যাত্রী বেশে অবস্থান করছিলেন।
এসময় চর-ইসলামপুরের  নাজিরাবাড়ি সুরাইয়া বেগম চান্দুরা হতে চম্পকনগর বাজারে যাওয়ার জন্য সিএনজি স্টেশনে আসিলে পূর্ব হতে অবস্থান করা প্রতারক চক্রের ড্রাইভার ধৃত আসামী-সাদ্দাম হোসেনের আহবানে যাত্রী বেশে সিএনজিতে উঠে।
এসময় গ্রেফতার নারী প্রতারকসহ অন্যান্য আসামীরা যাওয়ার পথিমধ্যে অভিনব কৌশলে রাস্তায় ফালাইয়া নিজেদের পরিকল্পনা মতে একটি মানিব্যাগ পাইছি বলিয়া গাড়ি থামায়। গাড়ি থামাইয়া মানিব্যাগটি হাতে নিয়া মানিব্যাগের ভিতর থাকা কাগজের পোস্টার দ্বারা মোড়ানো একটি ২২ ক্যারেট এর স্বর্ণের বার, তিন ভরি একটি চিরকুটে লেখা। ছলনাময়ী কথা বলিয়া ভুক্তভোগী- সুরাইয়া বেগম এর নিকট অরজিনাল স্বর্ণ বলিয়া বিশ্বাস জন্মায় এবং আশ্বস্ত করে। তখন প্রতারক চক্রের কথামতো ভুক্তভোগী-সুরাইয়া বেগম স্বর্ণ কিনতে রাজি হইয়া তার সঙ্গে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে সিএনজি থেকে নেমে  সুরাইয়া প্রতারণার স্বীকার হয়েছেন মর্মে বুঝতে পারেন। কিছুক্ষণ পর অন্য একটি সিএনজি এই সড়কে যাওয়ার সময় প্রতারক চক্রের এক সদস্য কে চিনতে পেরে স্হানীয়দের সহযোগিতায় অন্য প্রতারকদের আটক করে পুলিশকে খবর দেয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুল ইসলাম বলেন, নারীসহ ৪ জন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ টি নকল স্বর্ণের বারসহ তৈরি সীলসহ যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট