,

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় আবারও কয়েকদি‌ন ধরে তাপমাত্রা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪২ শতাংশ।

তীব্র তাপপ্রবাহে রাস্তার পিচ গলে যাচ্ছে। এতে জেলার অধিকাংশ টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে পানি উঠছে কম। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষরা।

মাঠের সবজি ক্ষেতগুলোর অবস্থা বেহাল দশা। আজকে সেচ দিলে দু-এক দিনের ভিতরে তা শুকিয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা। সেই সঙ্গে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। তীব্র রোদের কারণে শ্রমিক, রিকশাচালক, দিনমজুর-ভ্যান চালকরা কাজ করতে না পেরে কিছুটা অলস সময় পার করছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশ‌মিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ৫৮ শতাংশ। দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেল‌সিয়াস। এ সময় বাতাসে আদ্রতার ছিলো ৩৯ শতাংশ এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতা‌সের আদ্রতা ছিল ৪২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০