শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধ রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ”এই ¯েøাগানে এবং অভাব নয়,সীমাহীন লোভই দুর্নীতির কারণ বিষয়ে বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো: আবদুর রহিম।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো: সোহাগ রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু, নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)জামিল ফোরকান,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: আবদুল হক । অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় দুই গ্রæপে ৬ জন বিজয়ী ও বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় ও চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ দল অংশগ্রহন করে। চুড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ । এতে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহন করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইফফাত জাহান ফারিয়া।

 

 

এ জাতীয় আরও খবর

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে গভর্নরকে আইনি নোটিশ

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫০০-এর বেশি

এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, বাণিজ্য–বিনিয়োগ বাড়ানোর আলোচনা

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা, জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

লিটারে প্রায় ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম, নতুন ঘোষণা বিইআরসির

মুখে ঘা কেন হয়—মানসিক চাপ নাকি ভিটামিনের অভাব? জানুন আসল কারণ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজা লিমার মর্মান্তিক মৃত্যু