,

খোলাবাজারে ১২৫ টাকার কমে মিলছে না ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলাবাজারে নগদ ডলারের দর এক লাফে ৭ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের পর খোলাবাজারে এমন প্রভাব পড়েছে। তবে এ দরেও চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে।

খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। গতকাল ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক আজ ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।

খোলাবাজারে ডলার বিক্রি করেন এমন একজন সমকালকে জানান, ব্যাংকের চেয়ে খোলাবাজারে সব সময় ডলারের দর বেশি থাকে।

তিনি জানান, গতকাল সকালেও নগদ ডলার ১১৭ থেকে ১১৮ টাকায় বিক্রি করেছেন। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর গতকাল বিকেলে খোলাবাজারে তা বেড়ে ১১৯ টাকায় উঠেছিল। আজ আরও বেড়ে ১২৫ টাকায় উঠেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট