,

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার

news-image

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কে এম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি পদত্যাগ করেছেন। শুক্রবার আগৈলঝাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। দলের ‘নীতি, আদর্শ এবং নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা’ কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সংবাদ সম্মেলন শেষে বাড়ি গিয়ে রেজাউল ফয়েজ রেজা ১ মণ ৩৬ কেজি দুধ দিয়ে গোসল করেছেন বলে জানা গেছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, অনেক মানুষ তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। অনেকে তাঁর মাথায় দুধ ঢালছেন। এ সময় বিএনপি ছেড়ে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করছেন বলে জানান এ নেতা।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফয়েজ রেজা ও লাভলু ভাট্টি। এর মধ্যে রেজা বিএনপির মনোনয়ন নিয়ে বাগধা ইউপিতে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তারা অভিযোগে করেন, বিএনপির রাজনীতি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও দলের কাছ থেকে কোনো সহযোগিতা ও সহানভূতি পাননি। এমনকি নেতারা খোঁজ না নেওয়ায় অভিভাবকশূন্য হয়ে তারা সর্বস্বান্ত।

এ দুই নেতার ভাষ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন। সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না এলাকায় আসেন না। দলীয় কারণে হামলা-মামলার শিকার হয়ে একাধিকবার জেলহাজতে থাকলেও কোনো অভিভাবকের সহানুভূতি পাওয়া যায়নি। নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তারা পরিবার-পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য পদত্যাগ করেছেন।

অন্য কোনো দলে যোগদান করবেন কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুই নেতা বলেন, সেটা সময়ই বলে দেবে। রাজনীতি মানুষের জন্য। মানুষের খোরাক হলো রাজনীতি করা। তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতিতে জড়িত। জনকল্যাণে আদর্শের রাজনীতি করার সুযোগ পেলে ভবিষ্যতে যুক্ত হবেন বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, গত বছরের ২৬ আগস্ট কে এম রেজাউল ফয়েজ রেজাকে আহ্বায়ক ও লাভলু ভাট্টিকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপির ৫২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন ও সদস্য সচিব বশির আহম্মেদ এ কমিটির অনুমোদন দেন।

সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেই। তিনি অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় গত বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট