,

সুন্দরবনে নতুন প্রজাতির মাছ, জীববৈচিত্র্য নিয়ে গবেষকদের নতুন বার্তা

news-image

সুন্দরবনে জীববৈচিত্র্য বাড়ছে বলে জানিয়েছে ভারতের প্রাণিবিষয়ক জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) গবেষকরা। সোমবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

জেডএসআই’র গবেষকরা জানিয়েছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী একটি নদীতে নতুন এক ধরনের শামুকের সন্ধান মিলেছে। ওই এলাকায় জাপান ও তাইওয়ানের মাছ দেখা গেছে। এ ছাড়া রাজ্যের সমুদ্র উপকূল থেকে এক বিশেষ ধরনের সামুদ্রিক প্রবাল পাওয়া গেছে, যা ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলগুলোতে পাওয়া যায়।

জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সুন্দরবন আঞ্চলিক অফিস জানিয়েছে, এই প্রথমবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় এই প্রাণীগুলো পাওয়া গেল। বর্তমানের প্রতিবেদন অনুযায়ী প্রাণীগুলো সংরক্ষণ করে গবেষণা করবেন সংস্থার গবেষকরা।

সুন্দরবন আঞ্চলিক অফিসের কর্মকর্তা জেএস যোগেশ কুমার জানান, এসব প্রাণী আগে কখনো রাজ্যে পাওয়া যায়নি। কীভাবে তারা এখানে এলো এবং এখানকার জলবায়ু ও অন্যান্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে কি না ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করবেন গবেষকরা।

জেডএসআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনে ১৭৭ প্রজাতির শামুক রয়েছে। আরও এক প্রজাতির খোঁজ মিলল সেখানকার একটি নদীতে। এখনো এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। নদী, খাঁড়িতে গবেষণা করলে আরও অনেক নতুন প্রজাতির খোঁজ পাওয়া যেতে পারে। সেইভাবে খুঁজতে খুঁজতেই গবেষকরা নতুন প্রজাতির শামুক খুঁজে পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ছোট সাপের মতো দেখতে মাছগুলোকে উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি মৎস বন্দরে পাওয়া গেছে। মাছটির মাথা মোটা, শরীরের বাকি অংশ সরু। নাম ব্ল্যাকস্পট ব্যান্ড ফিশ। জাপান ও তাইওয়ানের উপকূলে সাধারণত এই মাছগুলোকে পাওয়া যায়। তবে রাজ্যের উপকূলে এদের দেখা মেলেনি। বহু বছর আগে এদের এক প্রজাতির দেখা পাওয়া গিয়েছিল মহারাষ্ট্র, কর্নাটক ও কেরালার উপকূলে। রাজ্যের উপকূলে কীভাবে এই মাছ এসে পৌঁছাল তা নিয়ে গবেষণা করছেন গবেষকরা।

এ ছাড়া দিঘার উপকূল থেকে এক বিশেষ ধরনের প্রবাল উদ্ধার করেছেন গবেষকরা। এই প্রবালের নাম ‘স্নো ফ্লেক সফট কোরাল।’ এই ধরনের প্রবাল দিঘার উপকূলে কীভাবে এলো তা খুঁজতে গিয়ে গবেষকরা মনে করছেন, সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারের নিচের অংশে বা মৎস্যজীবীদের জালে আটকে পড়ে যায় প্রাণীটি। পরে তাকে উপকূলের কাছে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রবালকেই উদ্ধার করেছে জেডএসআইয়ের গবেষকরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট