,

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাদের পেসে পুড়ে ছাই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং লাইনআপ! দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চার ব্যাটার। তাতে তিন অঙ্ক ছোঁয়ার আগেই অলআউট দল। আবাহনীর জয়ের জন্য বাকি কাজটা সহজেই সেরেছেন দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়। ১০ উইকেটের জয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে আবাহনী।

এই জয়ে লিগের প্রথম পর্বে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার লিগে খেলবে আবাহনী। প্রথম পর্বে পূর্ণ পয়েন্ট পাওয়ায়, শক্ত অবস্থানে থেকে সুপার লিগে খেলতে নামবে দলটি। ছয় দলের সুপার লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে আবাহনী।

এই পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয় নিয়ে সুপার লিগে খেলবে শেখ জামাল এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুক্রবার (১৯ এপ্রিল) নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে আট জয় নিয়ে সুপার লিগে খেলবে মোহামেডানও।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২২ ওভার ৪ বলে ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল। জবাবে খেলতে নেমে ১০ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। বিজয় অপরাজিত থেকে ছেন ২২ বলে ৩৭ রান করে। আর নাঈম পেয়েছেন ফিফটির দেখা। শেষ পর্যন্ত ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেছেন এই ওপেনার। তাতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে আবাহনী।

এর আগে ব্যাট করতে নেমে আবাহনীর পেসারদের তোপের মুখে পড়ে শেখ জামাল। তবে সাইফ হাসান কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেন। তাতে ১০ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার সৈকত আলি করেছেন ৩২ বলে ২৩ রান।

দুই ওপেনারই দুই অঙ্ক স্পর্শ করলেও ইনিংস বড় করতে পারেননি। তবে এর পরের তিন ব্যাটার ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। শেষ দিকে তাইবুর রহমানের ১৪ ও ইয়াসির আলি চৌধুরীর ১৭ রান করেছেন। তারপরও একশর আগেই অলআউট হয়েছে দল।

আবাহনীর হয়ে ৩৫ রানে ৪ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। তাছাড়া তাসকিন আহমেদ ও তানভির ইসলাম দুইটি উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট