মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

news-image
ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে ব্রি ধান৯৬ এর ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জাফরপুরে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ড. এন আই ভূঁইয়া, সাবেক মহাপরিচালক, ব্রি এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: শাহজাহান কবীর, মহাপরিচালক (গ্রেড-১), ব্রি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. আমিনুল ইসলাম, সিএসও এবং প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, ব্রি, কৃষিবিদ সুশান্ত সাহা, উপ-পরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া, কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, মোঃ আবু মুছা, চেয়ারম্যান, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন, ড. মো: রফিকুল ইসলাম, সিএসও এবং প্রধান, ব্রি কুমিল্লা।
অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও ফসল কর্তন উৎসব উদ্বোধন করেন। অভিজ্ঞতা ও মাঠ পর্যবেক্ষণের উপর কৃষকদের মতামত প্রদান করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. শাহজাহান কবির জানান, সরকার উৎপাদনবৃদ্ধির লক্ষ্য নতুন জাত আবাদে কৃষকদের উৎসাহিত করেছে। আমাদের নতুন জাত গুলো ফলন বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মণ। কৃষকদের মাঝে এই বীজ দ্রুত জনপ্রিয় করতে সমলয় আকারে সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য যে, হাওরে ব্রিধান ২৮ গত দুই বছর ধরে রোগ বালাইয়ে ফলন অনেক কমে যাওয়ায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, চলতি মৌসুমে বোরোধানের নতুন জাত সম্প্রসারণে বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, কুমিল্লা এবং উপজেলা কৃষি অফিস জাফরবিলে শতাধিক কৃষকের মাঝে ব্রিধান ২৮ পরিবর্তন করে ব্রিধান ৯৬, ব্রিধান ৮৮, ব্রিধান ১০৪ বীজ এবং সার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা