,

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে নালায় মাছ ধরার সময় গলায় কৈ মাছ আটকে মিয়াচাঁন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির পর সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়াচাঁন বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, বৈশাখী ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় মাছ ধরতে যান মিয়াচাঁন। এ সময় একটি কৈ মাছ ধরার পর সাথে মাছ রাখার পাত্র না থাকায় মুখে কামড়ে আটকে রাখেন। আরও মাছ ধরার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত কৈ মাছটি মুখের ভেতর ডুকে পড়ে গলায় আটকে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে স্বজনেরা তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরজমিন খোঁজ নিতে পারিনি, তবে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

জীবন্ত কৈ মাছ গলায় ঢুকে মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এরআগে ২০১৯ সালে লক্ষ্মীপুরের চরমোহনায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকার বাচ্চু মিয়া মাছ ধরতে পুকুরে নেমে দুটি কৈ মাছ ধরে ফেলেন। একটি মুখে ও একটি হাতে নিতে তিনি তৃতীয়টি ধরতে ফের পুকুরে ডুব দেন। এসময় মুখের কৈ মাছটি গলায় ঢুকে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট