,

চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি পৌঁছে দিয়েছে ডিএনসিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন ২১৮৫ ইমাম ও ২১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানি পৌঁছে দিয়েছে সংস্থাটি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পেয়েছেন ২৫০০ টাকা করে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দ করা এ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। মূলত এ অর্থ ইমাম-মুয়াজ্জিনদের পৌঁছে দেওয়ার কাজ করেছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারাই।

এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই সম্মানি প্রদানের নির্দেশনা প্রদান করেন।

মোহাম্মদ মামুন উল হাসান জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন ২১৮৫ জন ইমাম ও ২১৪৭ জন মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিয়েছে ডিএনসিসি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পেয়েছেন ২৫০০ টাকা করে। এজন্য এক কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না