,

জাহাজেই ঈদের নামাজ পড়লেন জিম্মি বাংলাদেশি নাবিকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমালিয়ায় জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি ২৩ নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জিম্মি নাবিকের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত জলদস্যুরা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছে জাহাজের মালিক পক্ষ।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ