,

পিটার হাসের আত্মগোপনের সংবাদ উড়িয়ে দিলেন মিলার

news-image

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপনে ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। বিষয়টিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ভারতের চাপে পিটার হাস আত্মগোপনে যান– এমন তথ্যও নাকচ করে দেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ম্যাথু মিলারের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক তাঁর কাছে জানতে চাইলে এমন জবাব দেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ভারতের একজন সাবেক হাইকমিশনার ও দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক নয়াদিল্লিতে বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন। ওই বক্তব্য তুলে ধরে এক সাংবাদিক মিলারের কাছে প্রশ্ন করেন– ‘বাংলাদেশে নির্বাচনের সময় কথিত ভারতীয় চাপে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন– এটি কি সত্য?’

জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমি নয়াদিল্লিতে সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে নজর রাখিনি।’ আর পিটার হাসের প্রসঙ্গে করা প্রশ্নের উত্তরে হাসতে হাসতে বলেন, ‘না। এটি সঠিক তথ্য নয়।’

নয়াদিল্লির থিংক ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে (ওআরএফ) ২৮ মার্চ পিনাক রঞ্জন চক্রবর্তীর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেখানে ভারতের সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত মোটেই পছন্দ করছে না। বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটি স্পষ্ট করে দেওয়ার পরই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না