,

পাঞ্জাবকে ২ রানে হারাল হায়দরাবাদ

news-image

অনলাইন ডেস্ক : অশ্বদ্বীপের বোলিংয়ে খাবি কেটেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ কুমার রেড্ডি ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেনি কেউ। তাতেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলে হায়দরাবাদ।

অশ্বদ্বীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হায়দরাবাদের কেউ অশ্বদ্বীপের মতো আগুন ঝরাননি। বরং প্যাট কামিন্স-ভুবনেশ্বর কুমাররা নিয়ন্ত্রিত বোলিং দলকে ২ রানের জয় এনে দিয়েছেন।

শুরুতে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ওপেনার ট্রাভিস হেড ১৫ বলে ২১ রান করেন, অন্য ওপেনার অভিষেক শর্মা ১৬ রান যোগ করেন। সেরা ইনিংস খেলা রেড্ডি ৩৭ বলে করেন ৬৪ রান। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট আসে।

জবাব দিতে নামা পাঞ্জাব ২০ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায়। একশ’র আগে পঞ্চম উইকেট হারায় তারা। মিডল অর্ডারে আশা দেওয়া স্যাম কারেন ও সিকান্দার রাজা ২২ বল করে খেলে যথাক্রমে ২৯ ও ২৮ রান করেন।

শেষে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা হাল ধরে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। শেষ ওভারে তারা ২৬ রান নিলেও দলকে জেতাতে পারেনরি। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রান করেন। তবু এক রেড্ডির কাছে পরাজিত অশ্বদ্বীপ-শশাঙ্করা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট