,

পা বিচ্ছিন্ন রিয়াদ মারা গেছেন, হাত বিচ্ছিন্ন ছোটন সংকটাপন্ন

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে একদল সন্ত্রাসীদের মধ্যে ছিনতাই করা টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দু’জনকে ধাঁরালো অস্ত্রের আঘাতে একজনের হাতের কবজি, আরেকজনের পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এর মধ্যে পা বিচ্ছিন্ন হওয়া ফজলে হাসান রিয়াদ (৩০) মারা গেছেন। আরেকজনের অবস্থা সংকটাপন্ন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বদরখালী ইউনিয়নের ফেরীঘাটের টুঠিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।

হাসপাতালে মারা যাওয়া ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার ফরিদুল ইসলামের ছেলে। এক হাত বিচ্ছিন্ন হওয়া মোহাম্মদ ছোটন (২৫) একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুঠিয়াখালী পাড়ার আব্দুল জলিলের ছেলে। গুলিবিদ্ধ জিদান আল নাহিয়ান (২০) বদরখালী মাতার বাড়ি পাড়ার ৮ নম্বর ওয়ার্ডের বারেক আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বদরখালী ইউনিয়নের ফেরীঘাটের টুঠিয়াখালী এলাকায় ছিনতাই করা টাকা ভাগাভাগির নিয়ে বিরোধে প্রতিপক্ষের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজনের হাতের কবজি, অন্যজনের পা বিচ্ছিন্ন হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরেকজন। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের তিনজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার রাত ২টার দিকে আহত রিয়াদ (৩০) মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, এ ইউনিয়নের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত রয়েছে। অপরাধ করে আয়ের টাকা ভাগ বণ্টন নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

নিহত রিয়াদের লাশের ময়নাতদন্ত শেষ করে চকরিয়া নিয়ে আসার পর তার অভিভাবক পক্ষ মামলা দায়ের করতে পারে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান ওসি।

বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরে হোসেন আরিফ সমকালকে বলেন, মূলত দুই গ্রুপই সন্ত্রাসী। বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা। এছাড়া নিহত ফজলে হাসান রিয়াদ ও ছোটন কয়েকটি মামলার ফেরারি আসামি। ফলে পৈশাচিক ঘটনার পরও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে দাবি করেন, তাদের অত্যাচারে স্থানীয় লোকজন অনেকটা অতিষ্ট ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ