,

জুমাতুল বিদায় আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে মুসল্লিদের কান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র জুমাতুল বিদা, ঢাকার মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজ শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের নির্ধারিত সময় আগেই মসজিদে উপস্থিত হয়েছেন। এরপর বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত চেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

মুসল্লিরা বলছেন, আজকের জুমাতুল বিদা কার্যত রমজান মাসকে বিদায় জানানো। এ মাসে ক্ষমাপ্রার্থীর বড় সুযোগ হাতছাড়ার ভয়ে তারা ভীত। এ ছাড়া এ মাসে আল্লাহর রহমত পাওয়ার মহাসুযোগ। তাই শেষ সময় হলেও আল্লাহর সন্তুষ্টি লাভে তারা উদ্‌গ্রীব।

সরেজমিনে দেখা গেছে, আজানের আগেই ঢাকার মসজিদগুলোতে লোকজন উপস্থিত হতে থাকেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে সড়কে চাদর বিছিয়ে নামাজে অংশ নেন।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের আগে বয়ান করেন খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। তিনি মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর বিশেষ মোনাজাত করেন।

অনেক মুসল্লি বলেন, ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট