,

পৈরতলা ভাড়া বাসা থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, সেলিমসহ দুই কারবারি গ্রেপ্তার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। (২৮ মার্চ) বৃহস্হপতিবার উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার রাতে  জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়ার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি সেলিম মিয়া ও শামীম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সেলিম মিয়ার বাসা তল্লাশি করে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট