,

ফ্ল্যাট বাসায় অসামাজিক কার্যকলাপ, নারী- খদ্দরসহ ৫ জন গ্রেপ্তার

news-image
 নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শহরে ভাড়া ফ্ল্যাট বাড়ি থেকে  অসামাজিক কার্যকলাপের অভিযোগে চার নারী ও এক খদ্দরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  (২৩ মার্চ) শনিবার দুপুরে পৌর এলাকার টেংকের পাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর উপজেলার সুলতানপুরের বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪০), ঐ এলাকার সুমাইয়া (১৯),সদর উপজেলার নাটাই গ্রামের মৃত নান্নু মিয়ার মেয়ে তামান্না আক্তার (২২), উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের নান্নু মিয়ার মেয়ে জাকিয়া (১৯) ও আশুগঞ্জ খালপাড়ের মৃত আমীর আলীর ছেলে মো. আ. রউফ (৫৫)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে পৌরসভাস্থ শহরের টেংকের পাড়স্থ বাসার ৫ম তলায় অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারীসহ ১ খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন,
অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও এক খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিয়ে জেলা বিজ্ঞ আদালতের মার্ধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শহরের কোথায় এ ধরনের কাজ চলছে খতিয়ে দেখে অভিযান পরিচালনা করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট