,

বাবার বিরুদ্ধে ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবির অভিযোগ তিশার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাবার বিরুদ্ধে খন্দকার মুশতাকের কাছ থেকে ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবির অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের বহুল আলোচিত–সমালোচিত সিনথিয়া ইসলাম তিশা।

শনিবার বিকেলে গুলশান-১ নম্বরের একটি বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিশা এমন দাবি করেন। তিনি জানান, তার বাবা খন্দকার মুশতাকের সঙ্গে বিয়ের পর তাদের কাছ থেকে একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে তিশা বলেন, আমার বাবা আমাদের বিয়ের পর এক ফুপার মাধ্যমে যোগাযোগ করে একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দাবি করেছিলেন। বিষয়টি আমি এতদিন বলিনি। কারণ আমি চাইনি, আমার পারিবারিক সম্মান ক্ষুন্ন হোক। কিন্তু এখন এসব বলতে হচ্ছে। আমাদের কাছে এর প্রমাণও রয়েছে।

তিনি বলেন, আমার বাবা বলেছেন, আমাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জিম্মি করে রাখা হয়েছে। কথাটা মিথ্যা। আমি নিজের ইচ্ছায় খন্দকার মুশতাককে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি। আমাকে কেউ জোর করেনি।

সংবাদ সম্মেলনে বাবার দিকে আঙুল তুলে তিশা আরও বলেন, সে আমাদের হয়রানি করতে চাচ্ছে। কখনও কান্না করছে, কখনও মানুষের সমাবেদনা পেতে চাইছে। তার এসব আচারণ আমাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে।

এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিশার বাবা মুশতাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। আজ সেসব অভিযোগের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা।

সংবাদ সম্মেলনে নিজেদের নির্দোষ দাবি করেন মুশতাক-তিশা দম্পতি। একইসঙ্গে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯