,

কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপন করলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি

news-image
শেখ মো. কামাল উদ্দিন, কসবা, ব্রা‏হ্মণবাড়িয়া : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার মুক্তার, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ার‌্যান মো. মানিক মিয়া, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন, কসবা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুস্তম খা প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, কসবা তফজ্জল আলী কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা মহিলা কলেজ অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ প্রমুখ।
১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি কসবায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে গঠিত হয় কসবা প্রেসক্লাব।এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট