মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ফিরছে বিপিএল, দেখে নিন ঢাকার ২য় পর্বের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবার ফিরে আসছে ঢাকায়। শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর। প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে থাকবে ৪ ম্যাচডে। প্রতি দিনে থাকছে ২টি করে ম্যাচ।

সিলেট পর্বের পর বেশ অনেকটাই জমে উঠেছে বিপিএল। ব্যাপক রদবদলের পর বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গিয়েছে কিছুটা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার কক্ষপথে। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের ফিরে পেতে মরিয়া।

ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। দিনের এই ম্যাচ প্লে-অফের জন্য লড়াই জমিয়ে দিতে পারে অনেকখানি। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়।

দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভালো ছন্দে থাকা খুলনা এবারের আসরে হেরেছে কেবল এক ম্যাচ। আর বিপিএলের ইতিহাসের সেরা দল কুমিল্লা প্রথম ম্যাচ হারের পর এখন আছে জয়ের ধারায়। স্বাভাবিকভাবেই এই ম্যাচে থাকবে বাড়তি নজর। সন্ধ্যায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের তলানির দুই দল দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স।

দুইদিনের ম্যাচের পর ৮ তারিখ বিরতিতে যাবে বিপিএল। ৯ ফেব্রুয়ারি শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবারের এই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে দুর্দান্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকার দ্বিতীয় পর্বের শেষদিনে প্রথম ম্যাচে চট্টগ্রাম খেলবে রংপুরের বিপক্ষে। আর সন্ধ্যায় ঢাকার প্রতিপক্ষ বরিশাল। এরপরেই বিপিএল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে ৬ ম্যাচ ডেতে আয়োজন করা হবে মোট ১২ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী