,

অনিয়ম-দুর্নীতি খুঁজতে মাঠে নেমেছেন খাদ্যমন্ত্রী

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে অভিযান চালাচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার টিমের সদস্যরা। বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কিনা- তা খতিয়ে দেখছেন মন্ত্রী নিজেই। এ সময় অবৈধভাবে আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা ও অবৈধ ধান মজুতের প্রমাণ পেয়ে আল্লাহর দান রাইচ মিলে ধানের গোডাউন সিলগালা করা হয়েছে।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০