,

হাঁটুর ব্যথা কমাবে যে ৩ খাবার

news-image

[২] হাঁটুর ব্যথায় জর্জরিত অনেকেই। দিন দিন এই রোগে আক্রান্তে সংখ্যা বাড়ছে। মূলত মহিলাদের মধ্যেই এই অসুখ বেশি করে চেপে বসছে। বয়স ৩০ থেকে ৪০ পেরচ্ছে কিনা, দানা বাঁধছে হাঁটুর ব্যথা। কারণ যাই হোক, হাঁটুর ব্যথা বাড়ে শীতকালে। সুস্থ থাকতে শুধু ওষুধ খেলে হবে না। খাওয়াদাওয়াতেও বদল আনতে হবে। কোন খাবারগুলি বেশি খেলে সুস্থ থাকবে হাঁটু? সূত্র: আনন্দবাজার

[৩] হাঁটুর ব্যথা এখন আর বার্ধক্যের অসুখ নয়। এটা ঠিক যে, বয়স বাড়লে ব্যথা বাড়ে। তবে কম বয়সেও এখনও হাঁটুর ব্যথায় ভুগছেন অনেকেই। শরীরচর্চা না করলে অনেক সময় গাঁটে গাঁটে ব্যথা বাড়ে। তা ছাড়া, সারা দিন অফিসে বসে থেকে কাজ। হাঁটাহাঁটির কোনও সুযোগ থাকে না। দীর্ঘ সময় একটানা বসে থাকতে থাকতে পেশিগুলিও সঙ্কুচিত হয়ে আসে। তবে কারণ যাই হোক, হাঁটুর ব্যথা বাড়ে শীতকালে। সুস্থ থাকতে শুধু ওষুধ খেলে হবে না। খাওয়াদাওয়াতেও বদল আনতে হবে। কোন খাবারগুলি বেশি খেলে সুস্থ থাকবে হাঁটু?

[৪] আদা: হাঁটুর ব্যথা কমাতে আদা খুব উপকারী ভূমিকা পালন করে। আদা বহু স্বাস্থ্যগুণে সমৃদ্ধ। সর্দি-কাশি কমানো থেকে শরীরের বিভিন্ন অংশে ব্যথা নিয়ন্ত্রণ— সবেতেই আদা খুব উপকারী। রান্নায় ব্যবহার করা ছাড়াও, চায়ে আদা দিয়ে খেতে পারেন।

[৫] বাদাম: কাঠবাদাম, কাজুর মতো বিভিন্ন ধরনের বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আর ওমেগা ৩ রয়েছে ভরপুর পরিমাণে। রোজ সকালে ভেজানো বাদাম খান অনেকেই। এই অভ্যাস ভাল। তবে শুধু কাঠবাদাম খেলে হবে না, সঙ্গে খেতে হবে আখরোট আর কাজুবাদামও। এ ছাড়াও ডায়েটে রাখুন চিয়া বীজ, তিসির বীজের মতো উপকারী কিছু বীজ। হাঁটুর ব্যথা থাকবে নিয়ন্ত্রণে।

[৬] রসুন: রান্নার স্বাদে পরিবর্তন আনা ছাড়াও, রসুন শরীরের ব্যথা-যন্ত্রণাও দূরে রাখে। কারণ রসুনে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের পেশি সবল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে গাঁটের ব্যথা নিয়ন্ত্রণে রাখতেও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরম ভাতে এক কোয়া রসুন খেতে পারেন। উপকার পাবেন। এ ছাড়াও কাঁচা রসুনও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী