,

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাকে কেন্দ্র করে হত্যা, প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ কাছম আলী সহ ৩ জনকে গ্রেফতার করেছে  র‌্যাব-৯ সদস্যরা। (৯ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরও জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল (০৮ জানুয়ারি)  রাতে জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ কাছম আলী (২) মোঃ রিয়াদ মিয়া (২০) ও মোঃ জামান মিয়া (২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ৩ নভেম্বর ২০২৩ খ্রি: শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভিকটিমের চাচাতো ভাই বাক প্রতিবন্ধী মোঃ আব্দুল্লাহর সাথে বিবাদী পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে  এরই জের ধরে গত ৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ সন্ধ্যায়  বিবাদীরা ভিকটিমকে জনৈক স্বপন বাবুর পাইপ ফ্যাক্টরীর ভিতরে একা পেয়ে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট