,

বিএফইউজে নির্বাচনে গাজী-গনি পরিষদ পূর্ণ প্যানেল জয়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নির্বাচনে জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা। গত শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার, সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন ও বাছির জামাল। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক আবু বকর, প্রচার সম্পাদক শাজাহান সাজু।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম. হামিদুল হক মানিক, মীর্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সিনিয়র সাংবাদিক কায়কোবাদ মিলন।
শুক্রবার রাতে এ ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়কোবাদ মিলন। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানের পর বসে কর্ম অধিবেশন। এরপর বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা হয়।

নির্বাচনে রুহুল আমিন গাজী ও কাদের গণি চৌধুরীর নেতৃত্বে ‘গাজী-গণি পরিষদ’ এবং বিদায়ী সভাপতি এম আবদুল্লাহ ও বিদায়ী মহাসচিব নুরুল আমিন রোকনের নেতৃত্বে ‘আবদুল্লাহ-রোকন পরিষদ’ প্রতিদ্ব›িদ্বতা করে। এছাড়াও স্বতন্ত্র ভাবে মহাসচিব সহ বিভিন্ন পদে কয়েকজন প্রার্থী ছিলেন।

এদিকে নব নির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গণি চৌধুরীসহ ‘গাজী-গণি পরিষদ’ এর সকল নেতৃবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন ও দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট