মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন ভাগাভাগি করেনি জাতীয় পার্টি: জি এম কাদের

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জোট-মহাজোট কিংবা আসন ভাগাভাগি করেনি জাতীয় পার্টি। আমাদের সংসদে যাওয়া দরকার। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ আনতে আলোচনা করেছি মাত্র। তবে কোথাও এর ব্যতিক্রম ঘটলে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার দুুপুরে রংপুর-৩ (সদর) আসনের নির্বাচনী কর্মী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের তপশিল ঘোষণার পর এই প্রথম রংপুরে আসেন জাপা চেয়ারম্যান।

রংপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, আমরা মহাজোটে নেই। অনেকে এজন্য আমাদের ভুল বুঝছে। আমরা আসন ভাগাভাগি করিনি। আমরা কোথাও প্রার্থী প্রত্যাহার করিনি। সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে আলোচনা করেছি।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে আমরা অনেক আসন পাব। আমি দীর্ঘদিন নিশ্চুপ ছিলাম। নির্বাচনের তপশিল ঘোষণার সময়টা আমার এবং আমার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো ভুল পদক্ষেপ আমাদের খাদে ফেলে দেবে। আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। সংসদ থাকা লাভজনক, যার কারণে আমরা নির্বাচনে গিয়েছি।

জি এম কাদের বলেন, আমাদের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ দল ভাঙার ষড়যন্ত্র। আমাদের দলের ভেতর অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছিল। যার কারণে আমরা স্বতন্ত্র থেকেও অনেক সিদ্ধান্ত নিতে পারিনি। একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা একদফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে। যদিও যানবাহন চলছে-মানুষের স্বাভাবিক জীবনযাপন চলছে, তবুও মানুষের মাঝে উৎকণ্ঠা রয়েছে। সবমিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।

কর্মী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। এ সময় চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, নির্বাহী সদস্য লোকমান হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জি এম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী