,

মানব কল্যাণে কাজ করে গেছেন ব্রজেন্দ্র চন্দ্র দেব

news-image

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ১৯৩২ খ্রিস্টাব্দের ১৫ মার্চ (০২ ই চৈত্র, ১৩৩৮ বঙ্গাব্দ) তার জন্ম। তার পিতা রাজকুমার চন্দ্র দেব ছিলেন সুনামধন্য ব্যবসায়ী এবং মাতা মাতঙ্গী দেবী ছিলেন ভক্তিপরায়ণ নারী। পিতা-মাতার সত্য ও ন্যায়ের আদর্শ তার জীবনে প্রভাব বিস্তার করেছিল। একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। ছোট বেলা থেকেই তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। শুধু সুশীল সমাজ নয়, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনামের কথা।

পিতা ছিলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের অন্তর্গত বারাচান্দুরা দেব জমিদার বাড়ির অষ্টম বংশধর রাজকুমার চন্দ্র দেব। জমিদার বাড়ির ইতিহাস থেকে জানা যায় দেব জমিদার বাড়ির প্রথম জমিদার ছিলেন রাজেন্দ্র চন্দ্র দেব। ব্রজেন্দ্র চন্দ্র দেবের পিতা রাজকুমার চন্দ্র দেব ব্যবসায়িক সূত্রে পারিজমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অন্তর্গত ফান্দাউক বাজারে। সেখানে তিনি সুনামের সহিত ব্যবসা করতে থাকেন।

তিনি মারা যাবার পর পারিবারিক কারণে ব্যবসার হাল ধরেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। তামা-কাসা-পিতলের জিনিস পত্রের ব্যবসা করে নিজ এলাকায় বেশ সুনাম অর্জন করেছিলেন। ব্রজেন্দ্র চন্দ্র দেব সুযোগ্য পুত্র কাজল চন্দ্র দেবের ভাষ্যমতে ১৯৮৮ সালের বন্যায় নিজ এলাকায় ও বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে সাতদিন পায়ে হেটেঁ ও নৌকা যুগে বিভিন্ন স্থানের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। তাকে মাধবপুরে সমাজ সংস্কারক ও বলা হয়ে থাকে। তিনি কোনো দলের রাজনৈতিক কাজে লিপ্ত ছিলেন না। তিনি অরাজনৈতিক মনোভাব নিয়ে সমাজের উন্নয়নের নিরলস কাজ ও চিন্তা চেতনা করে গেছেন। আরো বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ভূমিকা রেখেছিল তিনি।

তিনি ১৯৯৭ সালের ১৩ জানুয়ারি ৬৫ বছর বয়সে ভারতের আগরতলা জে ডি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

লেখক : প্রদীপ্ত দেব
ফান্দাউক,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার
সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট