,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাক-পিকআপ সংর্ঘষে চালক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা- সিলেট মহাসড়কে জেলার সরাইলে ট্রাক-পিকআপ সংর্ঘষে জাকির হোসেন (৩২) নামে এক চালক নিহত হয়েছে ।
এ দুর্ঘটনায়  পিকআপে থাকা তৌহিদ নামে আরও একজন আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাড়িউড়া নামক স্হানে এ সংঘর্ষের ঘটে।  নিহত পিকআপ চালক জাকির হোসেন জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর এলাকার মো. ফজলু মিয়ার ছেলে বলে জানা যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন,  ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক বাড়িউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট