মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যা মামলার  প্রধান আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোটে আলোচিত ও চাঞ্চল্যকর পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ওসমান গণি (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।সে কুমিল্লার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল মিয়ার ছেলে।(৩০ সেপ্টেম্বর) শনিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ ইসমাইল মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, এর আগে (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ধলাদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।বিগত (২৭ আগস্ট) রবিবার শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রির্সোট এর বৃষ্টি বিলাশ কটেজের ২য় তলার ৫ নং কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মাথা থেতলানো রক্তাক্ত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ৩ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে আলোচিত ও চাঞ্চল্যকর পর্যটক হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।  গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের