মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাইভেটকার চাপায় মা-ছেলে নিহত

news-image

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার মৃত শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৬০) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মা ও ছেলে। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ও কারটি জব্দ করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের