,

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের ৭১ টিকেট জব্দ, দুই কালোবাজারিকে কারাদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ২ টিকিট কালোবাজারিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। (৯সেপ্টেম্বর) শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের এই কারাদন্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ৭১ টিকিট জব্দ করা হয়। দন্ড প্রাপ্তরা হলো জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও সদর উপজেলার অষ্টগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে সাব্বির (২৪)। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্মতা মোঃ সেলিম শেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূএে জানা যায়, টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বিভাগের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ অভিযান চালানো হয়। এ সময় মহানগর এক্সপ্রেসের ২৮ টিকেট, মহানগর গোধূলির ৪ টিকেট, চট্টলা এক্সপ্রেসের ৩৪ টিকেট ও তূর্ণা এক্সপ্রেস এর ৭ টিকেটসহ সাব্বির ও সুমন মিয়াকে আটক করা হয়। টিকিটেগুলোর সর্বমোট মূল্য ১০ হাজার ৪১০ টাকা। পরে ভ্রাম্যমান আদালত চালিয়ে সুমনকে ১ বছর, সাব্বিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনদুর্ভোগ লাঘবে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট