,

‘আমি আফ্রিকায় আছি, সব ঠিক আছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিমান বিধ্বস্তে নিহত রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে তাকে সমাহিত করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিগোজিনের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।

গত ২৩ আগস্ট প্রিগোজিনের বিমান বিধ্বস্তের আগে এ ভিডিও ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে এক চ্যানেলে সেই ভিডিওতে প্রিগোজিনকে কথা বলতে শোনা গেছে।

ভিডিওতে প্রিগ্রোজিন তার শারীরিক অবস্থা ও তার নিরাপত্তা হুমকি নিয়ে কথা বলছেন। তবে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ ভিডিও কোথায় ও কবে ধারণ করা হয়েছে, তার সত্যতা যাচাই করা যায়নি।

ভিডিওতে শোনা যায়, প্রিগোজিন আফ্রিকায় এ ভিডিও ধারণ করেছিলেন। প্রিগোজিন ভিডিওতে বলছেন, ‘আমি বেঁচে আছি না মরে গেছি, যারা এ নিয়ে জল্পনা করছে তাদের জন্য এ ভিডিও। এই মুহূর্তে আমি আফ্রিকায় আছি।’

ভিডিওতে হাত নেড়ে প্রিগোজিন আরও বলেছেন, ‘সবকিছু ঠিক আছে।’

প্রিগোজিনের মৃত্যু নিয়ে অনেকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পুতিনের বিরোধিতা করায় প্রাণ হারাতে হয়েছে তার। ওয়াগনার গ্রুপের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোনের দাবি, বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর পেছনে রাশিয়ার হাত রয়েছে। তবে ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও তারা এখনো জানায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট